প্রাতঃভ্রমণে বেরিয়ে বিরোধীদের বৈঠকে কটাক্ষ করে কি বললেন দিলীপ ঘোষ - The News Lion

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিরোধীদের বৈঠকে কটাক্ষ করে কি বললেন দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়ন;   ২০২৪'-এর ভোটের ঘুঁটি সাজাতে আজ  প্রথম পদক্ষেপ হিসেবে ১৫টি বিজেপি-বিরোধী দলের সঙ্গে বৈঠকে বসছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মূলত ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেন বর্ষীয়ান এই রাজনীতিক। 


বিরোধীদের এই বৈঠকেই এবার কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।  সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বৈঠককে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এরকম অনেক ফ্রন্ট দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত মোদীর ফ্রন্টই থাকবে।' এখানেই শেষ নয় বিরোধী দলগুলো ধীরে ধীরে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


এদিন একযোগে কংগ্রেস-সিপিএমকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই কংগ্রেস-সিপিএম বিধানসভা ভোটে একটাও প্রতিনিধি পায়নি। বিজেপিই বিকল্প। তাই বিরোধী হিসাবে বিজেপিকেই মানুষ বেছে নিয়েছে।' জানা গিয়েছে, শুধু ২০২৪ সালের লোকসভা ভোট নয়, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যগুলির বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার জন্যই বিজেপি বিরোধী জোট গড়তে এই বৈঠকের আয়োজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.